ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
কলকাতায় ওবায়দুল কাদেরকে দেখা নিয়ে নতুন বিতর্ক
ডুয়া নিউজ: গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওইদিনই ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
সরকার পতনের পর বিভিন্ন অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের বহু নেতা-কর্মীকে আটক করে, কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আবার কেউ আত্মগোপনে রয়েছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি দলটির সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে ভারতে প্রথমবার দেখা গেছে বলে দাবি করা হয়েছে। ছবিতে তাকে একটি হাসপাতালসদৃশ ভবনের সামনে মুখ ঢাকা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এই ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘পলাতক আসামী আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নয়াদিল্লীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসে সেখানে একজন সাংবাদিক তাকে দেখে ছবি তুলতে গেলে সে তার মুখটা ঢেকে রাখার অপচেষ্টা করে.... . অচিরেই তাকে দেশে এনে হত্যার বিচার করা হোক......।’
ছবিতে যেই "নর্থ সিটি" হাসপাতাল দেখা যাচ্ছে, সেটি কলকাতার বাগমারী রোডে অবস্থিত একই নামের হাসপাতালের সঙ্গে পুরোপুরি মেলে না। জানালার সংখ্যা, সাইনবোর্ডের লেখা, অ্যাম্বুলেন্সের ডিজাইন সবকিছুতেই রয়েছে বিস্তর পার্থক্য।
এছাড়া, ছবিতে কাদেরকে কটির কলার দিয়ে মুখ ঢাকতে দেখা গেলেও, সাধারণত এমন কপড়ি মুখ ঢাকার মতো নমনীয় হয় না। ভবনের গঠন, জানালার নিখুঁত প্রতিসাম্য ও রাস্তাটির অস্বাভাবিক মসৃণতা স্পষ্ট করে দেয় এটি এআই-জেনারেটেড ছবি।
ছবিটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করা হয়। দেখা যায়, একাধিক ফেসবুক অ্যাকাউন্টে একই ছবি ছড়ানো হলেও কোনো নির্ভরযোগ্য উৎসের উল্লেখ নেই। ওবায়দুল কাদেরের অফিসিয়াল ফেসবুক পেজেও এ বিষয়ে কোনো পোস্ট পাওয়া যায়নি।
ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি হয়েছে কি না, তা শনাক্ত করতে একাধিক চেকিং টুল ব্যবহার করা হয়। এর মধ্যে ইজইটএআই নামক একটি টুলের বিশ্লেষণে ছবিটির ৯৪ শতাংশ সম্ভাবনায় এআই দিয়ে তৈরি হওয়ার প্রমাণ মেলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট