ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্রে ডিমের দাম সর্বকালের রেকর্ড ছাড়ালো
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রে আবারও রেকর্ড ছাড়িয়ে গেছে ডিমের দাম। দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের মার্চ মাসে প্রতি ডজন ডিমের গড় দাম দাঁড়িয়েছে ৬ দশমিক ২৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬০ টাকা। এক বছরের ব্যবধানে এই মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে প্রতি ডজন ডিমের দাম ছিল ৪ দশমিক ৯৫ ডলার, ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়ায় ৫ দশমিক ৯০ ডলারে আর মার্চে গিয়ে তা পৌঁছায় সর্বোচ্চ ৬ দশমিক ২৩ ডলারে। যদিও মাসের শেষে কিছুটা পাইকারি দর কমেছে। তবু খুচরা বাজারে তেমন প্রভাব পড়েনি।
এর মধ্যেই গত মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ডিমের দাম ৩৫ শতাংশ কমেছে এবং তিনি কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্সের প্রশংসাও করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, দাম বৃদ্ধির মূল কারণ বার্ড ফ্লুর প্রাদুর্ভাব। ২০২২ সাল থেকে এই রোগে যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলতি বছর এ সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে এবং প্রায় তিন কোটির বেশি ডিম দেওয়া মুরগি নিধন করতে হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, কোনো খামারে একটি মুরগিও যদি আক্রান্ত হয় তাহলে পুরো খামারের মুরগি মেরে ফেলার নির্দেশ রয়েছে। যদিও বর্তমানে এই নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে।
কৃষি বিভাগ জানিয়েছে, গত দুই সপ্তাহে নতুন করে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা যায়নি। তবে পুরো উৎপাদন ব্যবস্থাকে স্বাভাবিক করতে এখনো সময় লাগছে। শুধু মুরগিই নয়, এবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছে দুগ্ধজাত গবাদিপশুরাও, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ