ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
কেন নামছে শেয়ারবাজার? জানুন কারণ
ডুয়া ডেস্ক : এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারগুলোতে বৃহস্পতিবার পর্যন্ত উত্থান থাকলেও শুক্রবার (১১ এপ্রিল) সকালে চিত্রটা পাল্টে গেছে। বেশিরভাগ বাজারই এখন ক্ষতির মুখে পড়েছে। তবে এর ব্যতিক্রম শুধু তাইওয়ান, যারা লাভের মুখ দেখেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
বিষয়টি ব্যাখ্যা করে ইউরেশিয়া গ্রুপ কনসালটেন্সির বিশ্লেষক ড্যান ওয়াং বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক নিয়ে চলমান আলোচনায় খুব একটা অগ্রগতি না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে নানা গুঞ্জন তৈরি হয়েছে। এমন পরিস্থিতি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে ধারণা তার।
বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিমকর্পের অলিভিয়া ডি’অ্যাসিয়ার বলেন, এই অস্থিরতার মূল কারণ হচ্ছে অনিশ্চয়তা।
তার মতে, এখনো পর্যন্ত কোনও চুক্তি হয়নি এবং যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সহজে পূরণীয় নয়। এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপর, বিশেষ করে এশিয়ার দেশগুলোতে।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক নিক ম্যারো বলেন, উচ্চ শুল্ক সাময়িকভাবে স্থগিত হলেও বিনিয়োগকারীরা জানেন এটি শেষ নয়। তারা বুঝে গেছেন, এখনও বড় ঝুঁকি বিদ্যমান। এই অনিশ্চয়তা যেকোনো সময় আবার ফিরে আসতে পারে, যা বিনিয়োগকারীদের দীর্ঘদিন উদ্বিগ্ন করে রাখবে।
আজ শুক্রবার এশিয়ার প্রধান প্রধান শেয়ারবাজারগুলোর লেনদেনের চিত্র বেশিরভাগ ক্ষেত্রেই ছিল নিম্নমুখী। বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটে শেয়ারমূল্যের পতনের প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে এই অঞ্চলের বাজারগুলোতে।
জাপানের নিক্কেই ২২৫ সূচক কমেছে ৪ দশমিক ৫ শতাংশ। হংকংয়ের হ্যাং সেং সূচকে পতন হয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক কমেছে ১ দশমিক ৬ শতাংশ।
তবে কিছুটা ব্যতিক্রম দেখা গেছে চীন ও তাইওয়ানের বাজারে। চীনের সাংহাই কম্পোজিট সূচক বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ এবং তাইওয়ানের তাইয়েক্স সূচকে বৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ।
সব মিলিয়ে, আজকের লেনদেনে বেশিরভাগ বাজারেই বিনিয়োগকারীরা সতর্ক ভঙ্গিতে অবস্থান নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস