ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬
ডুয়া ডেস্ক: নিউইয়র্কের হাডসন নদীতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে পাঁচজনই স্পেনের নাগরিক এবং একই পরিবারের সদস্য। অন্যজন ছিলেন হেলিকপ্টারটির পাইলট।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে জানানো হয়, নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনের কাছে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারটি হাডসন নদীতে বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলিকপ্টারটি নদীতে পড়ার আগে প্রায় ১৫ মিনিট ধরে ম্যানহাটনের আকাশে ওড়ার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। ভিডিও ফুটেজে দেখা যায়, হেলিকপ্টারটি টেইল রোটর বা প্রধান রোটর ব্লেইড ছাড়া উল্টে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ড্যানি হরবিয়াক বলেন, “আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিলাম, হঠাৎ পাঁচ-ছয়টি বিকট শব্দ শুনি, যা গুলি ছোড়ার মতো লাগছিল। এরপর টুকরোগুলো খসে পড়তে দেখি।” আরেক প্রত্যক্ষদর্শী এরিক ক্যাম্পোভার্দ জানান, “আমি হাঁটছিলাম, তখন দেখি হেলিকপ্টারটি প্রায় ৪৫ ডিগ্রি কোণে নিচে পড়ে যাচ্ছে।”
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, নিহতদের পরিচয় পরিবারকে জানানো না পর্যন্ত প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। কর্তৃপক্ষের মতে, হেলিকপ্টারটি জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেওয়ার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং প্রায় ১৬ মিনিটের উড্ডয়নের পর নদীতে বিধ্বস্ত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ