ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভুয়া প্রজ্ঞাপন জারি করে প্রতারণা; সতর্কত করল মন্ত্রণালয়
ডুয়া নিউজ: সাম্প্রতিক নিয়োগ, পদায়ন ও বদলির ক্ষেত্রে ভুয়া প্রজ্ঞাপন জারি করে প্রতারণার চেষ্টা চালিয়ে আসছে একটি চক্র। এ বিষয়ে সতর্ক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন আদেশ নকল করে কর্মকর্তার স্বাক্ষর জাল পূর্বক ভুয়া স্মারক বসিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারক চক্র প্রতারণা করার চেষ্টা করছে।’
এতে আরও বলা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব নিয়োগ, পদায়ন ও বদলিসংক্রান্ত সব আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) মাধ্যমে প্রকাশ করা হয়। যেকোনো নিয়োগ, পদায়ন ও বদলির প্রজ্ঞাপনের বিষয়ে কোনো প্রকার যাচাইয়ের প্রয়োজন হলে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে যাচাই করা যেতে পারে।’
এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল