ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ফিলিস্তিনের প্রতি সংহতি
বিএনপির র্যালি শুরু
ডুয়া নিউজ: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংস হামলা, হত্যাযজ্ঞ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে র্যালি করছে বিএনপি। এর আগে সমাবেশের শুরুতে ফিলিস্তিনের জন্য দোয়া করেন ওলামা দলের সদস্য মাওলানা আবুল হোসেন।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়। র্যালিটি কাকরাইল, মগবাজার, বাংলামোটর হয়ে হোটেল শেরাটনের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
বিকেল ৫টায় নাইটিঙ্গেল মোড় থেকে যখন র্যালির প্রথম অংশ শুরু হয়। এরপর র্যালির শেষ অংশ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করে।
র্যালিতে বিএনপির নেতাকর্মীরা দলীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করছে। একইসঙ্গে তারা ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
র্যালিতে একটি ট্রাকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা। তাদের ট্রাকেও ছিল বিএনপির দলীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত র্যালির পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ। এছাড়া সমাবেশে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মঞ্জু, সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমিনুল হক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন