ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সাবেক এমপি মোরশেদ আলম কারাগারে
ডুয়া ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কিশোর মো. শামীম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে পিবিআইয়ের উপ-পরিদর্শক শাহীন মিয়া তাকে কারাগারে রাখার আবেদন করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। সব শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল মোরশেদ আলমকে গ্রেপ্তার করে।
মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের হোটেল চিলিসের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয় ১৩ বছরের কিশোর মো. শামীম। আন্দোলনের একপর্যায়ে গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আগুনে দগ্ধ হয়ে পড়ে শামীম। পরদিন, ৬ আগস্ট, তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শামীমের মা জাহানারা বেগম গত ৩ অক্টোবর ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১২৮ জনকে এজাহারনামীয় আসামি করা হয়।
মোরশেদ আলম প্রথমবার ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে একাদশ এবং দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় একই আসন থেকে এমপি হন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের