ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এইচএসসির ফরম পূরণের সময় বাড়লো
ডুয়া ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য জরিমানা সাপেক্ষে ফরম পূরণের সুযোগ আবারও প্রদান করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৩ থেকে ২১ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।
এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বুধবার (৯ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী সেবার মাধ্যমে ২২ এপ্রিলের মধ্যে ফি পরিশোধ করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণ সম্পন্ন করবে এবং প্রতিষ্ঠান প্রধান এই বিষয়টি নিশ্চিত করবেন।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২৬ জুন থেকে শুরু হবে এবং ১০ আগস্ট পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ইতোমধ্যেই পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং এতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা এবং পরে সৃজনশীল (Theory) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী পরীক্ষায় ৩০ নম্বরের জন্য সময় ৩০ মিনিট এবং সৃজনশীল পরীক্ষায় ৭০ নম্বরের জন্য সময় ২ ঘণ্টা ৩০ মিনিট থাকবে।
ব্যবহারিক পরীক্ষা সম্পর্কিত নির্দেশনায় বলা হয়েছে, ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় বরাদ্দ থাকবে। পরীক্ষা বিরতিহীনভাবে চলবে এবং এমসিকিউ ও সিকিউ পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
এছাড়া পর্যাপ্ত শিক্ষার্থী না থাকায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ১৩টি পরীক্ষা কেন্দ্র বাতিল করেছে। বাতিল কেন্দ্রগুলোর কোড এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?