ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আজ থেকে দেশের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে দেশের গোটা শিক্ষা ব্যবস্থার দরজা বন্ধ হচ্ছে আজ থেকে। কলেজ ও মাদ্রাসার পর এবার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়েও ছুটি ঘোষিত হওয়ায় আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দীর্ঘ বিরতিতে যাচ্ছে সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। এর মাধ্যমে দেশজুড়ে সিয়াম সাধনা ও ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মাঝে।
পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো চালু রাখা নিয়ে যে আলোচনা চলছিল, তার অবসান ঘটিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ছুটির তালিকা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশের সকল সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
ছুটির ক্যালেন্ডার বিশ্লেষণে দেখা যায়, ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় এবং পরবর্তী দুদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ থাকার কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা টানা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন। আগামী ২৯ মার্চ থেকে সকল প্রতিষ্ঠানে পুনরায় নিয়মিত শ্রেণিকাজ শুরু হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, কলেজ এবং মাদ্রাসাগুলোতে এই ছুটি একদিন আগেই অর্থাৎ গত মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে। মাদ্রাসার নির্ধারিত বর্ষপঞ্জি অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীরা ইতোমধ্যেই সিয়াম সাধনা ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে প্রবেশ করেছেন। এখন স্কুলগুলোও এই ছুটির আওতায় আসায় সারা দেশে একযোগে শিক্ষা বিরতি শুরু হলো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি