×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ থেকে আম, লিচু, কলা ও আলু নিতে চায় সিঙ্গাপুর

২০২৫ এপ্রিল ০৮ ২১:৫২:২৯

বাংলাদেশ থেকে আম, লিচু, কলা ও আলু নিতে চায় সিঙ্গাপুর

ডুয়া নিউজ: বাংলাদেশ থেকে আম, লিচু, কলা ও আলু আমদানির আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। ‍আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বৈঠকে এ কথা জানান।

বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণের নানা দিক নিয়ে গভীর আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। এ সময় উপদেষ্টা সিঙ্গাপুরের হাইকমিশনারকে বাংলাদেশ থেকে চা, আলু, মৌসুমি ফল ও হিমায়িত মাছ আমদানির আহ্বান জানান।”

সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বলেন, “সিঙ্গাপুরে মৌসুমি ফলের চাহিদা রয়েছে। চাহিদা পূরণে তারা বাংলাদেশ থেকে আম, লিচু, কলা ও আলু আমদানি করতে চায়।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত