ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ভিসা নিয়ে ১৮ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবের নতুন সিদ্ধান্ত
ডুয়া ডেস্ক: সৌদি আরব ইলেকট্রনিক ট্রানজিট ভিসা সম্পর্কিত নতুন সিদ্ধান্ত নিয়েছে, যেখানে কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এখন থেকে শুধুমাত্র ১৮টি দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে ইলেকট্রনিক ট্রানজিট ভিসাটি মূলত ই-স্টপওভার ভিসা হিসেবে পরিচিত, যার আওতা সীমিত করা হয়েছে। নতুন নীতিমালায় এই ভিসাটি কেবল "গ্রুপ এ"-এর অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য প্রযোজ্য হবে, যারা এই দেশগুলো থেকে যাত্রা করছেন বা সেখানে গমন করছেন।
এখন থেকে এই ভিসা সুবিধা পেতে যেসব দেশের নাগরিকরা যোগ্য তারা হলেন—কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, সাইপ্রাস, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, চীন (হংকং ও ম্যাকাওসহ), মালয়েশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক এবং মরিশাস।
এই সুবিধাটি শুধুমাত্র সেই যাত্রীদের জন্য প্রযোজ্য যাদের ফ্লাইট শুরু বা শেষ হয় এই তালিকাভুক্ত ১৮টি দেশের মধ্যে কোন একটি থেকে।
সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, এ সুবিধা নিতে হলে যাত্রীদের অবশ্যই তালিকাভুক্ত দেশের মধ্যে একটি দেশে প্রবেশের জন্য বৈধ ভিসা থাকতে হবে এবং সেই ভিসা ব্যবহার করে পূর্বে অন্তত একবার ওই দেশে ভ্রমণ করতে হবে।
এই নতুন নীতির উদ্দেশ্য হল ভিসা প্রক্রিয়াকে আরো সুনির্দিষ্ট করা এবং নির্ভরযোগ্য যাত্রাপথের ভিত্তিতে আবেদনকারীদের যাচাই করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ