×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

দেশের দুই থানার নাম পরিবর্তন

২০২৫ এপ্রিল ০৮ ১৭:০০:৪৪

দেশের দুই থানার নাম পরিবর্তন

ডুয়া নিউজ : বাংলাদেশ পুলিশের দুটি থানার নাম পরিবর্তন করেছে সরকার। দুই থানাই বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তে অবস্থিত।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

নতুন নাম অনুযায়ী, টাঙ্গাইল জেলা পুলিশের ‘বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা’ এখন থেকে পরিচিত হবে ‘যমুনা সেতু পূর্ব থানা’ নামে। একইভাবে সিরাজগঞ্জ জেলা পুলিশের ‘বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা’র নতুন নাম রাখা হয়েছে ‘যমুনা সেতু পশ্চিম থানা’।

উল্লেখ্য, এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সরকার বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে এর আনুষ্ঠানিক নাম ‘যমুনা সেতু’ ঘোষণা করে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত