ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
বিভিন্ন দেশে আরোপিত শুল্ক স্থগিতের বিষয়ে যা জানালেন ট্রাম্প
ডুয়া ডেস্ক: বিশ্বের বেশিরভাগ দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের প্রভাব ইতোমধ্যেই বৈশ্বিক অর্থনীতিতে দেখা যেতে শুরু করেছে।
গত ২ এপ্রিল ট্রাম্প এমন সব দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেন, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এর মধ্যে মৌলিক বা বেসলাইন ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, সিঙ্গাপুরসহ ১২টি দেশের ওপর, বাকি দেশগুলোর ওপর আরোপিত শুল্ক ১০ শতাংশের বেশি। সর্বোচ্চ ৪৬ শতাংশ শুল্ক বসানো হয়েছে ভিয়েতনামের ওপর। আর বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর নির্ধারিত হয়েছে ৩৭ শতাংশ শুল্ক।
৫ এপ্রিল থেকে বর্ধিত রপ্তানি শুল্কের বেসলাইন হার (১০ শতাংশ) আদায় শুরু হয়েছে। আর যেসব দেশের ওপর ১০ শতাংশের বেশি শুল্ক আরোপ করা হয়েছে, সেসব থেকে শুল্ক সংগ্রহ শুরু হবে ৯ এপ্রিল থেকে।
এ অবস্থায় অনেক দেশ শুল্ক প্রত্যাহার বা স্থগিতের অনুরোধ জানিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে। এসব বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, এমন অনুরোধ তারা পেয়েছেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর।
আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুল্ক স্থগিত করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমরা এমন কিছু চিন্তা করছি না। আপাতত শুল্ক স্থগিতের কোনো পরিকল্পনা নেই।”
ডোনাল্ড ট্রাম্প বলেন, “এমন অনেক, অনেক দেশ আছে যারা আমাদের সাথে বাণিজ্য চুক্তির জন্য আলোচনা করতে আসছে এবং তারা ন্যায্য চুক্তি করবে, এবং কিছু ক্ষেত্রে, তারা প্রচুর শুল্ক দেবে। আমরা ন্যায্য বাণিজ্যিক সম্পর্ক চাই।”
সোমবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেই বৈঠকের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, “গতকাল আমি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। আমি তাকে মাত্র একটি কথা বলেছি যে মার্কিন পণ্যের জন্য জাপানকে উন্মুক্ত করতে হবে আপনাদের। কারণ বর্তমানে জাপানে যুক্তরাষ্ট্রের গাড়ি রপ্তানির হার শূণ্যের কাছাকাছি অথচ যুক্তরাষ্ট্রে প্রতি বছর লাখ লাখ গাড়ি রপ্তানি করে জাপান।”
সূত্র : আনাদোলু এজেন্সি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস