ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর গাজা নিয়ে যা বললেন ট্রাম্প
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য আরেক দফা চুক্তির চেষ্টা চলছে। তার দাবি, জিম্মিদের মুক্ত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুজন বক্তব্য দেন।
এ সময় নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, আমরা জিম্মিদের বের করে আনতে চাই। জিম্মিদের নিয়ে আমাদের সমস্যা আছে। তাদের বের করে আনা একটি দীর্ঘ প্রক্রিয়া।
ট্রাম্প আরও বলেন, গাজা উপত্যকা একটি মৃত্যুফাঁদের মতো এবং এটি একটি খুব বিপজ্জনক জায়গা যা পুনর্নির্মাণের জন্য কয়েক বছর প্রয়োজন। আমি বুঝতে পারছি না, ইসরায়েল কেন অতীতে গাজা উপত্যকা ছেড়ে দিয়েছে। ফিলিস্তিনিদের হত্যা ও দুর্দশা থেকে রেহাই দিতে অন্যান্য দেশ গাজা উপত্যকা থেকে তাদের গ্রহণ করতে প্রস্তুত।
ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, আমরা ইসরায়েলকে প্রতিবছর ৪ বিলিয়ন ডলার দিচ্ছি এবং আমরা তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখব। আমরা আরেকটি যুদ্ধবিরতি চুক্তি এবং গাজায় আটক জিম্মিদের মুক্তির চেষ্টা করছি। গাজা থেকে মুক্তি পাওয়া জিম্মিদের শরীরে কোনো ক্ষত ছিল না, কিন্তু তাদের আত্মা ক্ষতবিক্ষত ছিল। আমি গাজা উপত্যকা থেকে মুক্তি পাওয়া ১০ জন জিম্মির সঙ্গে কথা বলেছি যারা তাদের ওপর হামাসের নৃশংসতার কথা বলেছেন। আমরা গাজায় আরেকটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছি।
সংবাদ সম্মেলনে ট্রাম্প ও নেতানিয়াহু পাশাপাশি বসেন। এ সময় ডোনাল্ড ট্রাম্প নিজেকে ইসরায়েলের প্রত্যাশা অনুযায়ী সেরা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেন।
অপর দিকে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জানান। ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু অভিহিত করেন তিনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করবেন। তিনি মনে করেন, এটিই সঠিক কাজ।
তথ্য : আলজাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ