ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
হজ-ওমরাহ মৌসুমে নিয়ম ভাঙলে ১ লাখ রিয়াল জরিমানা
ডুয়া ডেস্ক : সৌদি আরব হজ ও ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোকে কঠোরভাবে সব নিয়ম-নীতি মেনে চলার নির্দেশ দিয়েছে। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি হজ ও ওমরা পালনকারীদের নির্ধারিত সময়ের বেশি সৌদি আরবে রাখে এবং তা যথাযথ কর্তৃপক্ষকে না জানায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের অনিয়মের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল, অর্থাৎ প্রায় ২৬ হাজার ৬০০ ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। অবৈধভাবে অবস্থানকারীর সংখ্যা যত বাড়বে, জরিমানার অঙ্কও তত বাড়বে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওমরাহ পালনকারীদের সৌদি আরবে প্রবেশের শেষ দিন ১৩ এপ্রিল এবং দেশ ত্যাগের শেষ সময় ২৯ এপ্রিল। এই সময়সীমার পর কেউ অবস্থান করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হজ মৌসুমকে কেন্দ্র করে শৃঙ্খলা বজায় রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি চাঁদ দেখার তথ্য অনুযায়ী, এ বছর হজ শুরু হবে ৬ জুন সন্ধ্যায় এবং শেষ হবে ১১ জুন সন্ধ্যায়।
ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হজ, যা শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জীবনে অন্তত একবার পালন করা ফরজ।
সূত্র: সিয়াসাত
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ