ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস, যা বললেন ডোনাল্ড ট্রাম্প
ডুয়া নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সব দেশের জন্য নতুন শুল্কনীতি ঘোষণা করেছেন। এর প্রেক্ষিতে দেশে দেশের শেয়ারবাজারে বড় ধস দেখা দিয়েছে। এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেও শেয়ারবাজারেও বড় আকারে ধস দেখা দিয়েছে।
এদিকে, অন্যান্য দেশগুলোও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন পরিমাণ শুল্ক আরোপ করছে। এর প্রেক্ষিতে বিভিন্ন দেশের সরকারের ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তারা যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক প্রত্যাহার করতে চান, তবে মোটা অঙ্কের অর্থ পরিশোধ করতে হবে।
তাকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প শুল্ক আরোপকে 'ওষুধ' হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্পের এই শুল্ক নীতি কেন্দ্র করে সোমবার বিশ্বব্যাপী আর্থিক বাজারে অস্থিরতা দেখা দেয়।বিনিয়োগকারীরা উদ্বিগ্ন, ট্রাম্পের এই শুল্ক আরোপের ফলে দাম বৃদ্ধি, চাহিদা হ্রাস এবং বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে।
ট্রাম্প একাধিক বৈঠকের পর বলেছেন, তিনি ইউরোপ এবং এশিয়ার নেতাদের সঙ্গে আলোচনা করেছেন যারা শুল্ক কমানোর জন্য তাঁর কাছে আসছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, আলোচনা শুরুর জন্য আগের বছরগুলোতে যুক্তরাষ্ট্রকে যে অর্থ পরিশোধ না করা পর্যন্ত তা সম্ভব নয়।
গত সপ্তাহে ট্রাম্প সর্বাধিক ১০% থেকে ৫০% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা করলে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা বৃদ্ধি পায় এবং চীন পাল্টা পদক্ষেপ হিসেবে নিজেদের শুল্ক আরোপ করে। এটা কি ট্রাম্পের প্রশাসনের একটি নতুন কঠিন নীতি, নাকি আলোচনার কৌশল, তা নিয়ে বিনিয়োগকারীরা বিভ্রান্ত।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইতিমধ্যে ৫০টিরও বেশি দেশ এই শুল্ক সম্পর্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে। আর ব্যবসা সংক্রান্ত এই অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে জাপানের মতো মার্কিন ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর প্রতি। তবে জাপানের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, রাতারাতি ফলাফল আশা করা উচিত নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস