ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর
ডুয়া ডেস্ক: বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মজুমদার জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে প্রায় ১ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এই তহবিল থেকে শুধু স্টার্ট-আপ কোম্পানিগুলোকে মূলধন প্রদান করা হবে।
সোমবার রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে চারদিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত ‘বাংলাদেশ স্টার্ট-আপ কানেক্ট ২০২৫’ শীর্ষক সেশনে এসব কথা বলেন তিনি।
‘এমপাওয়ারিং ইনোভেশন কানেক্টিং অপরচ্যুনিটি’ শিরোনামে অনুষ্ঠিত সেশনে বাংলাদেশের তরুণ জনগণের সম্ভাবনা তুলে ধরেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তানভীর আলী। তিনি বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে উদ্ভাবনী এবং স্টার্ট-আপ উদ্যোগের চাহিদা রয়েছে। তবে বাংলাদেশের এই খাতে প্রতিযোগী দেশগুলোর তুলনায় এখনও বিনিয়োগ কম।
অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বার্তা দেন লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা। এছাড়া আলোচনায় অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং আইসিটি খাতের প্রতিনিধিরা।
স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শীষ হায়দার চৌধুরী বলেন, "এটি আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ শক্তি। বাংলাদেশ স্টার্ট-আপ কানেক্ট ২০২৫ আমাদের যৌথ থিম উদ্ভাবন শক্তিশালী করা, সুযোগ সংযুক্ত করা’—এর সাহসী প্রতিফলন।" তিনি আরও বলেন, "আমরা এখানে শুধুমাত্র একটি ইভেন্টে অংশ নিতে আসিনি, বরং আমাদের স্টার্ট-আপ ইকোসিস্টেম এবং জাতীয় উন্নয়ন যাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করছি। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চলেছে।"
শীষ হায়দার চৌধুরী আরও উল্লেখ করেন, "এক দশক আগে ১০০টিরও কম স্টার্ট-আপ ছিল, এখন ১,২০০টিরও বেশি স্টার্ট-আপের অগ্রগতি অসাধারণ।" তিনি বলেন, "এই স্টার্ট-আপগুলো শুধুমাত্র স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা এবং লজিস্টিকসের মতো খাতে বাস্তব সমস্যা সমাধান করছে না বরং তারা বাংলাদেশকে বৈশ্বিক উদ্ভাবন মানচিত্রে স্থান দিচ্ছে। প্রায় ১ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে, যার ৭৬ শতাংশ এসেছে ভেঞ্চার ক্যাপিটাল থেকে এবং ৩০০টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীর আগ্রহ রয়েছে। আমাদের ইকোসিস্টেম এখন শুধু বৃদ্ধি পাচ্ছে না, এটি সমৃদ্ধও হচ্ছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক