ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
মধ্যপ্রাচ্যের ৬ দেশকে ইরানের হুঁশিয়ারি
ডুয়া ডেস্ক : মধ্যপ্রাচ্যের ছয় দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও বাহরাইন-কে কড়া ভাষায় সতর্ক করেছে ইরান। দেশটির হুঁশিয়ারি, যদি এসব রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তা করে বা নিজেদের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেয়, তবে তা হবে ‘গুরুতর পরিণতির’ শামিল। খবর রয়টার্সের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক হুমকির পরিপ্রেক্ষিতে ইরান এমন বার্তা দিল। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন।
পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে গোটা উপসাগরীয় অঞ্চলে। যুদ্ধাবস্থার প্রস্তুতি হিসেবে ইরান তাদের সামরিক শক্তি বৃদ্ধি ও প্রতিরক্ষাব্যবস্থা আরও মজবুত করেছে। এতে করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে এবং বড় ধরনের সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে।
আরব উপসাগরীয় দেশগুলো এখন এক দ্বিধাজনক অবস্থায়—একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়া, অন্যদিকে ইরানের হুমকির মুখে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এই অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় যেকোনো সিদ্ধান্ত বৈশ্বিকভাবে প্রভাব ফেলতে পারে।
এদিকে ট্রাম্প প্রশাসনের সরাসরি সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও, ইরান জানিয়েছে তারা ওমানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনায় আগ্রহী। এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, এই আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমাধানে আগ্রহ কতটা, তা যাচাই করা হবে।
এ আলোচনায় ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অথবা উপমন্ত্রী মজিদ তাখত-রাভানচি অংশ নিতে পারেন বলে আভাস পাওয়া গেছে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তা সতর্ক করে বলেন, আলোচনার এই পথ সহজ হবে না—বরং তা হতে পারে বহু জটিলতা ও অনিশ্চয়তায় ভরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস