ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ঢাকায় ৪ দিনের বিনিয়োগ সম্মেলন শুরু আজ, অংশ নিচ্ছেন ৫০ দেশের বিনিয়োগকারী
ডুয়া ডেস্ক : দেশে বৈশ্বিক বিনিয়োগের নতুন দ্বার উন্মোচনে আজ (৭ এপ্রিল) ঢাকায় শুরু হলো চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া এ সম্মেলনে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
রোববার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
তিনি জানান, এবারের সম্মেলনের মাধ্যমে দীর্ঘমেয়াদে দেশের জন্য একটি শক্তিশালী বিনিয়োগ পাইপলাইন তৈরি হবে। সম্মেলনে দেশি-বিদেশি পাঁচজন সফল বিনিয়োগকারীকে পুরস্কৃত করা হবে। একই সঙ্গে নাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে বলেও জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন, স্যামসাংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাং-জু লি এবং জিওর্ডানো ইন্টারন্যাশনালের সিইও কলিন মেলভিল কেনেডি কারি।
এছাড়া এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট ও পাকিস্তানের দাউদ গ্রুপের ভাইস প্রেসিডেন্টসহ আরও বেশ কয়েকটি প্রভাবশালী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।
বিডা জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার, টেলিকম জায়ান্ট টেলিনর ও অটোমোবাইল ব্র্যান্ড টয়োটার মতো বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশ নেবেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক বি-ক্যাপিটাল, মালয়েশিয়া ও হংকংভিত্তিক গোবি পার্টনার্স, কনজাংশন ক্যাপিটাল ও মার্কোর মতো খ্যাতনামা ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোর প্রতিনিধিরাও থাকবেন।
বড় বিনিয়োগকারীদের দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ঘুরিয়ে দেখানোর পরিকল্পনাও রয়েছে আয়োজকদের। সোমবার প্রথম দিনেই বিনিয়োগকারীদের চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড ও মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে নেওয়া হবে। এছাড়া মঙ্গলবার তাদের নারায়ণগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখানো হবে।
বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “২০২৫ সালকে আমরা সংস্কারের বছর হিসেবে বিবেচনা করছি। এবার আমরা বিনিয়োগকারীদের চোখে নতুন বাংলাদেশ দেখাতে চাই। দশ বছর পর বাংলাদেশ কোথায় থাকবে, তারই ইঙ্গিত দেওয়া হবে এই সম্মেলনের মাধ্যমে।”
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর জোর দিচ্ছে। এরই অংশ হিসেবে শুরু হয়েছে এই বহুজাতিক সম্মেলন, যেখানে বিদেশি বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করা হবে গণঅভ্যুত্থান-পরবর্তী অর্থনৈতিক সংস্কার ও সম্ভাবনার দিকগুলো। আগামী ৯ এপ্রিল এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের