ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইসি সাংবাদিকদের নীতিমালা সংশোধনের আশ্বাস দিয়েছে
নিজস্ব প্রতিবেদক :নির্বাচন কমিশন (ইসি) প্রণীত গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। রবিবার (৯ নভেম্বর) নির্বাচন ভবনে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি সাংবাদিকদের প্রস্তাবগুলো বিবেচনা করার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) চেয়ারম্যান রেজায়োনুল হক রাজা জানান, সাংবাদিকরা ভোটকেন্দ্রে প্রবেশের সময় প্রিজাইডিং অফিসারকে জানাতে হবে এবং কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ ১০ মিনিট থাকার সময়সীমা প্রভৃতি ধারা নিয়ে আপত্তি জানিয়ে সুপারিশমালা কমিশনের কাছে পেশ করেছেন। তিনি বলেন, “আইডি কার্ড থাকলে আলাদা অনুমতি চাওয়ার প্রয়োজন নেই এবং কমিশন নিশ্চিত করেছে, এই ধারা সাংবাদিকদের স্বাধীনতা সীমিত করার উদ্দেশ্যে নয়।”
বৈঠকে সরাসরি সম্প্রচার ও সিসি ক্যামেরার ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে। কমিশন মনে করে, সাংবাদিকদের ক্যামেরা থাকলে ভোটের স্বচ্ছতা আরও নিশ্চিত হবে। এছাড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিষয়টি নীতিমালায় স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
আরএফইডি সভাপতি কাজী জেবেল বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সাংবাদিক নেতারা আশা প্রকাশ করেছেন, নির্বাচন কমিশন দ্রুত প্রস্তাবিত সংশোধনগুলো কার্যকর করবে, যাতে ভোট প্রক্রিয়ার সময়ে সাংবাদিকদের স্বাধীনতা ও জনগণের জানার অধিকার সুরক্ষিত থাকে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক