ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পুলিশ সদর দফতরে আইজিপি বিদায়-বরণ অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের নেতৃত্বে পরিবর্তন ঘিরে রাজধানীতে আয়োজন করা হলো আনুষ্ঠানিক বিদায় ও বরণ অনুষ্ঠান। পুলিশ সদর দফতরের হল অব প্রাইডে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিদায়ী ও নবনিযুক্ত আইজিপিকে সম্মান জানাতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম-এর দীর্ঘ কর্মজীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরেন বক্তারা। তারা তাঁর পেশাগত অবদান স্মরণ করে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
একই সঙ্গে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির-কে স্বাগত জানানো হয়। বক্তারা তাঁকে অভিজ্ঞ ও পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে।
নিজের বক্তব্যে বাহারুল আলম দায়িত্ব পালনকালে সহযোগিতা দেওয়ার জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায়ই নানা চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি নবনিযুক্ত আইজিপির সাফল্য কামনা করেন।
দায়িত্ব গ্রহণের প্রাক্কালে আলী হোসেন ফকির বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন অভিযাত্রায় পুলিশ বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। এ জন্য তিনি সকল স্তরের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিসহ ঢাকায় কর্মরত বিভিন্ন ইউনিটের প্রধান ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত