ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ঢাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো, এটা নিশ্চিত: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক :আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “নিশ্চিতভাবেই এখনই বলতে পারি, আমি নির্বাচন করবো।”
রোববার বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ভোটার স্থানান্তরের আবেদন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, “আমি কখন পদত্যাগ করবো, তা সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।”
ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “ঢাকা থেকেই নির্বাচনে অংশ নেব—এটা প্রায় নিশ্চিত। নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসছি, যেন তা অপচয় না হয়। কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো, সেটি এখনো নির্ধারিত হয়নি।”
তিনি আরও জানান, এখন পর্যন্ত তাঁর পরিকল্পনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার। “এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়নি। কে কোন আসন ফাঁকা রাখছে, সেটা আমার দেখার বিষয় নয়। সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগতভাবে নেব,” বলেন তিনি।
কেন ঢাকায় ভোটার হয়েছেন—এ প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “সরকারি পদ থেকে পদত্যাগের পর ধানমন্ডি এলাকাতেই থাকার পরিকল্পনা করেছি। যেখানে থাকবো, সেখানেই ভোটার হওয়াটাই স্বাভাবিক।”
সূত্র জানায়, আসিফ মাহমুদ সজীবের এই ঘোষণা নির্বাচনের প্রাক্কালে রাজধানী এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, তাঁর এই মন্তব্যে নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত স্পষ্ট হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা