ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সরকারের প্রশাসনিক রদবদল: ৯ ডিসির দায়িত্ব পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক :সরকার দেশের প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে। এবার একসঙ্গে ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৯ জেলার বর্তমান ডিসিকে প্রত্যাহার করে তাঁদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রশাসনিক অঙ্গনে এই পরিবর্তনকে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ রদবদল হিসেবে দেখা হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৭ জন কর্মকর্তা কিছুদিন আগেই যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। পদোন্নতির পর তাঁরা মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করছিলেন। এবার তাঁদের মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হলো।
প্রজ্ঞাপন অনুসারে, হবিগঞ্জের জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, মাগুরার ডিসি মো. অহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ে, নোয়াখালীর ডিসি ইসতিয়াক আহমেদকে স্বাস্থ্যসেবা বিভাগে, পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে, বগুড়ার ডিসি হোসনা আফরোজাকে বিদ্যুৎ বিভাগে এবং ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমদকে মন্ত্রিপরিষদ বিভাগে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া গাজীপুরের ডিসি নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব পদে বদলি করা হয়েছে। অপরদিকে, গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়াজ্জম আহমদকে পদোন্নতি দিয়ে পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই রদবদলের মাধ্যমে মাঠ প্রশাসনে নতুন করে উদ্যম আনতে চায় সরকার। নির্বাচন ঘনিয়ে আসায় মাঠ প্রশাসনের নেতৃত্বে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। পাশাপাশি যাঁরা দীর্ঘদিন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাঁদের মন্ত্রণালয় বা বিভাগ পর্যায়ে অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ করে দেওয়া হচ্ছে।সূত্রগুলো বলছে, নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে আরও কিছু পরিবর্তন আসতে পারে। এ জন্য মন্ত্রণালয় একটি ‘ফিট লিস্ট’ বা উপযুক্ত কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করছে। এই তালিকা অনুযায়ী ধাপে ধাপে আরও কয়েকটি জেলায় নতুন ডিসি নিয়োগ এবং কিছু জেলায় কর্মকর্তাদের পুনর্বিন্যাসের সিদ্ধান্ত হতে পারে।
প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, মাঠ প্রশাসনে এই পরিবর্তনগুলো নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সরকারের কৌশলগত পদক্ষেপ। এতে করে জেলা পর্যায়ে নির্বাচনী কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত