ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাকায় বৈঠক শেষে সম্পর্ক জোরদারের ইঙ্গিত ইইউর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় উচ্চপর্যায়ের বৈঠকের পর ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, দুই পক্ষই পারস্পরিক সহযোগিতাকে নতুন পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক বহু ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহায়তায় ইইউ দীর্ঘদিন ধরে বড় অংশীদার হিসেবে রয়েছে। নতুন সরকারের সঙ্গে এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বৈঠক হয়েছে এবং আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
নতুন অধ্যায় প্রসঙ্গে মাইকেল মিলার জানান, বৈঠকে কোনো বিষয় বাদ পড়েনি। উন্নয়ন সহযোগিতা, মানবিক সহায়তা, অভিবাসন ব্যবস্থাপনা থেকে শুরু করে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
নতুন সরকারের সঙ্গে অগ্রাধিকারমূলক সহযোগিতার বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী প্রশাসনের সময়ে শুরু হওয়া সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর ইইউ গুরুত্ব দেবে। বিচারব্যবস্থার সংস্কার, বাণিজ্যিক আদালতের পরিবর্তন এবং কার্যকর অভিবাসন ব্যবস্থাপনা—এসব ক্ষেত্রকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ইইউ।
অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) নিয়ে তিনি বলেন, এ বিষয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি রয়েছে। নিকট ভবিষ্যতেই বাংলাদেশের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারসহ মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান ইইউ-বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এসব বিষয় খোলামেলাভাবে বৈঠকে তুলে ধরা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর