ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পুলিশে ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের জরুরি নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: জনপ্রত্যাশা পূরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বাহিনীতে বড় ধরনের জনবল নিয়োগের সবুজ সংকেত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দ্রুততম সময়ের মধ্যে ২ হাজার ৭০১ জন নতুন কনস্টেবল নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী বলেন, “খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে।”
বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর নতুন প্রশাসনিক দর্শনের কথা তুলে ধরেন। তিনি স্পষ্ট করে জানান যে, পুলিশ এখন থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিচালিত হবে। তিনি বলেন, “আমাদের প্রধান উদ্দেশ্য জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা।”
অস্ত্রের লাইসেন্স নিয়ে কঠোর বার্তা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত সরকারের আমলে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো এখন বড় ধরনের চুলচেরা বিশ্লেষণের নিচে রয়েছে। তিনি বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো আমরা আবারও ভেরিফাই করবো। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কিনা আমরা সেটা খতিয়ে দেখবো।” মন্ত্রী আরও জানান, তদন্তে যাদের লাইসেন্স রাজনৈতিক প্রভাবে দেওয়ার প্রমাণ পাওয়া যাবে, সেগুলো অবিলম্বে বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট অস্ত্র জব্দ করা হবে। তিনি আশ্বস্ত করেন যে, উপযুক্ত ব্যক্তিরাই কেবল লাইসেন্স রাখতে পারবেন।
অবৈধ অস্ত্রের হিসাব দিয়ে মন্ত্রী বলেন, উদ্ধার অভিযানের বাইরেও বিশাল সংখ্যক মারণাস্ত্র এখনো মানুষের হাতে রয়ে গেছে, যা দেশের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। তিনি বলেন, “আমার জানা মতে দশ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সেগুলো এখন অবৈধ। এগুলো নিয়ে মামলা হতে পারে। যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধার হবে।” এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের পক্ষ থেকে শীঘ্রই সাঁড়াশি অভিযান শুরু হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত