ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব স্বার্থ ও সার্বভৌম মর্যাদাকে অগ্রাধিকার দিয়ে বৈদেশিক সম্পর্ক পরিচালনার ঘোষণা দিয়েছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে এবং অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চায় না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, রোববার থেকে বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে। এসব বৈঠকে সরকারের বৈদেশিক নীতির মূল কাঠামো তুলে ধরা হয়েছে। তিনি বলেন, সরকারের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’—সব সিদ্ধান্তে দেশের স্বার্থই থাকবে সর্বাগ্রে।
তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, পারস্পরিক অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ সব দেশের সঙ্গে লাভজনক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়। ইতোমধ্যে সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন–এর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক হয়েছে। এসব আলোচনায় সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের নতুন সরকারের প্রতি আস্থা ও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশ আশা করে আঞ্চলিক ও বৈশ্বিক বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে ভবিষ্যতে আরও গভীর ও বিস্তৃত সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে।
খলিলুর রহমান বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে। যেকোনো দ্বিপাক্ষিক ইস্যু পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে সমাধানের চেষ্টা করা হবে এবং সামনে একটি আরও গতিশীল বৈদেশিক নীতি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত বৈঠকগুলো ছিল সৌজন্যমূলক ও প্রাথমিক পর্যায়ের। নির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনা শুরু করতে কিছু সময় লাগবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল