ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঈদুল ফিতরে যেভাবে পাবেন একটানা ১০ দিনের ছুটি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার ২০২৬ সালের জন্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) ঈদ উদযাপিত হতে পারে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। এরপর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায়, ২৪ ও ২৫ মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি যুক্ত করলে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ তৈরি করা সম্ভব হবে।
১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের ছুটি রয়েছে, যা চাঁদ দেখা অনুযায়ী নির্ধারিত হবে। ১৮ মার্চ (বুধবার) সাধারণ কর্মদিবস। এরপর ১৯ থেকে ২৩ মার্চ পাঁচ দিনের ঈদ ছুটি। ২৪ ও ২৫ মার্চ সাধারণ কর্মদিবস হলেও অতিরিক্ত ছুটি নিলে তা ঈদ ছুটির সঙ্গে যুক্ত করা যাবে।
বেসরকারি খাতে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে সাধারণত তিন থেকে চার দিনের ঈদ ছুটি দেওয়া হয়। তবে অনেক ক্ষেত্রে ওভারটাইম বা বিশেষ সমন্বয়ের মাধ্যমে ছুটি কিছুটা বৃদ্ধি করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর