ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের সাথে বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে চায় ওয়াশিংটন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে ঢাকা ও ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জোরালো প্রতিশ্রুতি উঠে এসেছে। পারস্পরিক সমৃদ্ধি, নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে দুই দেশ একযোগে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তার দপ্তরে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন মার্কিন রাষ্ট্রদূত। দায়িত্ব গ্রহণের পর এটিই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের প্রথম বৈঠক। সাক্ষাৎ শেষে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তার অনুভূতি জানিয়ে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।’
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেই মার্কিন রাষ্ট্রদূতের এই সফর কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এর আগে সপ্তাহের প্রথম দিন রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল ব্যাপক ব্যস্ততা। সেদিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকা নিযুক্ত গুরুত্বপূর্ণ চারটি দেশের শীর্ষ কূটনীতিকরা সাক্ষাৎ করেন।
রবিবার সাক্ষাতকারীদের তালিকায় সবার আগে ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এরপর পর্যায়ক্রমে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। পর পর এই কূটনৈতিক বৈঠকগুলো বাংলাদেশের সাথে বিশ্বশক্তির সুসম্পর্কের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত