ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় তদন্ত কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের আলোচিত বাংলাদেশ রাইফেলস (বিডিআর) হত্যাকাণ্ডের ঘটনা আবার নতুনভাবে খতিয়ে দেখতে তদন্ত কমিশন পুনর্গঠনের পরিকল্পনা করছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কমিশনের সুপারিশ অনুযায়ী পরবর্তী বিচারিক পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টি সরকারের নির্বাচনী অঙ্গীকারের মধ্যেও রয়েছে। তাই ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ প্রশাসন প্রসঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় চেইন অব কমান্ড কঠোরভাবে বজায় রাখা জরুরি। নির্বাচনের আগে লটারির মাধ্যমে ওসি ও এসপি নিয়োগের ফলে অনেক ক্ষেত্রে অযোগ্য বা অনভিজ্ঞ কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ জেলায় পোস্টিং দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। সার্ভিস রেকর্ড যাচাই করে পদায়ন হওয়া উচিত ছিল এবং এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন আছে—এসব বিষয় পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পাঁচ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে কিছু মামলায় সুবিধাবাদী গোষ্ঠী সাধারণ মানুষকে জড়িয়েছে—এমন অভিযোগ এসেছে। এসব মামলা যাচাই করে প্রকৃত পরিস্থিতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি বলেন, পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপ সহ্য করা হবে না। একই সঙ্গে বাহিনীর জবাবদিহিতাও নিশ্চিত করা হবে, যাতে কোনো নিরীহ ব্যক্তি হয়রানির শিকার না হন। রাজনৈতিক কারণে বিধির বাইরে কাউকে প্রোটোকল না দেওয়ার জন্য পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত