ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষ, বাস-ট্রেন- লঞ্চে উপচেপড়া ভিড়
ডুয়া ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের পঞ্চম দিনে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। দীর্ঘ ছুটি শেষে আজ সকালে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা মানুষের চাপ বেড়েছে।
শনিবার (৫ এপ্রিল) পুরো সদরঘাট এলাকায় উপচেপড়া ভিড় দেখা গেছে।
ঈদের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। রোববার প্রথম কর্মদিবস। সে হিসাবে রাজধানীতে ফিরে আসা মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। আগামীকালও একই ধরনের ভিড় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লঞ্চ কর্মীরা বলছেন, গত দু’দিনের চেয়ে আজ ভিড় বেশি। ঢাকায় ফেরা প্রায় সব লঞ্চ যাত্রীদের রেখে আবার বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার উদ্দেশ্য ছেড়ে গেছে। ফলে টার্মিনালে মানুষ জট ও জনদুর্ভোগ লক্ষ্য করা গেছে। টার্মিনাল থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে।
অন্যদিকে এখনো রাজধানী ঢাকা থেকে কিছু মানুষ তাদের গন্তব্যে ফিরছেন। সব মিলিয়ে রাজধানী বর্তমানে অনেকটাই ফাঁকা এবং যানজটমুক্ত বলা যেতে পারে। সদরঘাট ঘুরে এবং বাংলাদেশ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, সকাল ৮টা পর্যন্ত ৭০-৭৫টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় পৌঁছেছে। ঘরে ফেরা মানুষদের চাপ সামলাতে প্রায় সব লঞ্চ যাত্রী নামিয়ে দ্রুত টার্মিনাল ত্যাগ করেছে।
বিআইডব্লিটিএ-এর কর্মকর্তা আরিফ জানিয়েছেন, খুব সকাল থেকে এখন পর্যন্ত ৭০টির বেশি লঞ্চ ঢাকায় এসেছে এবং প্রতিটি লঞ্চ যাত্রী নিয়ে দ্রুত টার্মিনাল ছেড়ে গেছে। তিনি বলেন, দীর্ঘ ছুটির কারণে মানুষ ধাপে ধাপে ফিরছে এবং গত দুই দিনের তুলনায় আজ রাজধানীতে মানুষের চাপ কিছুটা বেশি। চলতি সপ্তাহের মধ্যেই অধিকাংশ মানুষ কাজের জন্য ঢাকায় ফিরে আসবে।
মেসার্স সুরভি-৭ লঞ্চের কর্মচারী সাইদুল জানান, আজ কিছুটা ভিড় বেশি দেখা যাচ্ছে, যদিও ঈদের আগের এবং ঈদের শেষ দুই দিন শুক্রবার ও শনিবার ভিড়ের পরিমাণ স্বাভাবিক।
এদিকে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাজ মিয়া বলেন, তিনি ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি বরিশালে গিয়েছিলেন। ঢাকায় ফেরার সময় কিছুটা চাপ ছিল তবে এটি অত্যধিক ছিল না। পদ্মা সেতুর কারণে লঞ্চের যাত্রী সংখ্যা কমেছে। তবুও অতিরিক্ত চাপ থাকায় তাদের লঞ্চটি সকাল ৫:৩০ টায় টার্মিনাল ছেড়ে আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে সদরঘাটে গাড়ি পেতে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে।
বিআইডব্লিটিএ সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৪০টি নৌরুটে সরাসরি দিন ও রাতের সার্ভিসসহ শতাধিক লঞ্চ নিয়মিত চলাচল করছে। বিশেষ লঞ্চগুলো অতিরিক্ত যাত্রীদের চাহিদা অনুযায়ী চলাচল করে, কিন্তু সাধারণ সময়ে এই লঞ্চগুলো বাই রোটেশন তালিকা অনুসারে চলাচল করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর