ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
আবারও রাফাহ দখলে নিল ইসরায়েল; ঘরছাড়া লাখ লাখ ফিলিস্তিনি
ডুয়া ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত গাজায় ইসরায়েলের সেনাবাহিনীর অভিযানের ফলে নতুন করে গৃহহীন হয়ে পড়েছে লাখ লাখ বাসিন্দা। ফিলিস্তিনের রাফাকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করে শহরটির দখল নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
গাজার দক্ষিণ প্রান্তে মিশর সীমান্তের যুদ্ধবিধ্বস্ত শহর রাফায় যুদ্ধবিরতির পর গত মাসেই কেবল ফিরতে পেরেছিলেন বাসিন্দারা। তবে দুই মাসের মধ্যেই ইসরায়েলের বাহিনী আবার অভিযান শুরু করায় আবারও রাফা ছাড়তে বাধ্য হচ্ছেন বাসিন্দারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, "রাফায় ইসরায়েলি অভিযানে সবশেষ ২৪ ঘণ্টায় অন্তত ৯৭ জন মারা গেছেন। রাফা থেকে খান ইউনিস-এ আশ্রয় নেয়া একজন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, রাফায় শেষ হয়ে গেছে। সেখানে কিছুই আর অবশিষ্ট নেই।"
তিনি আরও বলেন, "অবশিষ্ট যেসব ঘরবাড়ি রয়েছিল, সেগুলোও তারা এখন গুড়িয়ে দিচ্ছে। খান ইউনিসেও এক হামলায় কয়েকজন মারা যাওয়ার পর আদেল আবু ফাখের তার তাঁবুতে ক্ষয়ক্ষতির হিসাব করছিলেন।"
আক্ষেপ করে তিনি বলেন, "এখানে কোন কিছু কি অবশিষ্ট আছে? আমাদের জন্য কিছুই নেই। ঘুমিয়ে থাকা অবস্থাতেই আমাদের মেরে ফেলা হচ্ছে।"
যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর গাজার বাসিন্দারা ঘরে ফিরতে শুরু করেছিলেন। তবে নতুন করে ইসরায়েলের অভিযানের ফলে তারা স্থায়ীভাবে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় রয়েছেন। মার্চের শুরুতে যুদ্ধবিরতির প্রথম সময়সীমা শেষ হয়ে গেলেও তা সম্প্রসারণের জন্য কোনো চুক্তি হয়নি। এর মধ্যে, ইসরায়েল গাজার ২৩ লাখ বাসিন্দার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর ত্রাণ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। ফলে, যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি সাময়িক উন্নতি হলেও, বর্তমানে গাজায় মানবিক বিপর্যয় আবারও প্রকট হয়ে উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ