ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি, ৬০ দিনের মধ্যে নির্বাচন
ডুয়া ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে চূড়ান্তভাবে পদচ্যুত করেছে। শুক্রবার (০৪ এপ্রিল) আদালতের দেওয়া এক ঐতিহাসিক রায়ে বলা হয়েছে, ইউন সুক-ইওল গত বছরের ডিসেম্বরে সামরিক আইন জারি করে জনগণের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছেন। ফলে তাকে আর প্রেসিডেন্ট পদে রাখা যায় না।
আদালতের এই রায়ের ফলে আগামী ৬০ দিনের মধ্যে দক্ষিণ কোরিয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
২০২৩ সালের ৩ ডিসেম্বর, প্রেসিডেন্ট ইউন আকস্মিকভাবে সংক্ষিপ্ত সময়ের জন্য সামরিক আইন জারি করেন। তিনি দাবি করেন, রাষ্ট্রবিরোধী শক্তি এবং উত্তর কোরিয়ার প্রভাবশালী গোষ্ঠী দক্ষিণ কোরিয়ার সরকারে অনুপ্রবেশ করেছে। এর প্রেক্ষিতে তিনি জাতীয় পরিষদ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন এবং তার বিরোধীদের আটক করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠে।
সেসময় ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তারা আদালতে সাক্ষ্য দেন, প্রেসিডেন্ট ইউন সংসদের ভোট ঠেকাতে এবং নিজের সামরিক শাসনের আদেশ কার্যকর রাখতে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে পার্লামেন্টে অভিশংসনের মুখে পড়েন ইউন, এবং গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তাকে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করা হয়। তবে সাংবিধানিক আদালতের রায় না আসা পর্যন্ত তার অপসারণ চূড়ান্ত ছিল না।
দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, একজন অভিশংসিত প্রেসিডেন্টকে চূড়ান্তভাবে অপসারণ করতে সাংবিধানিক আদালতের আট বিচারকের মধ্যে অন্তত ছয়জনের অনুমোদন প্রয়োজন। শুক্রবার সেই সংখ্যাগরিষ্ঠ মত পেয়েই আদালত ইউন সুক-ইওলকে সম্পূর্ণভাবে পদচ্যুত করার রায় দেয়।
এই রায়ের ফলে দক্ষিণ কোরিয়া এখন এক নতুন নির্বাচনের পথে হাঁটছে। আগামী দুই মাসের মধ্যেই সেখানে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস