ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দাবি শিবসেনা নেতার
পদত্যাগ করে রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন নরেন্দ্র মোদি!
ডুয়া ডেস্ক: টানা তিনবার নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। এমনকি তার পরবর্তী উত্তরসূরি নির্বাচন নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। এমন দাবি করেছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। পরবর্তী বিজেপি নেতা কোন রাজ্য থেকে হবেন, ইতিমধ্যে সেই সিদ্ধান্তও পাকাপোক্ত হয়ে গেছে বলে জানান তিনি।
সঞ্জয় রাউতের দাবি, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেপ্টেম্বরে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। নাগপুরে আরএসএস সদর দপ্তরে তার সাম্প্রতিক সফরও এর সাথে সম্পর্কিত।'
রাউত বলেন, "মোদি গত ১০-১১ বছরে আরএসএস সদর দপ্তরে যাননি। এখন তিনি দলের প্রধান মোহন ভাগবতকে ‘টাটা, বাই, বাই’ বলার জন্য গেছেন।"
গত ৩০ মার্চ (রবিবার) নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদর দপ্তর পরিদর্শনে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে মুম্বাইয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাউত এসব দাবি করেন। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডেসহ ভারতের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম রাউতের সংবাদ সম্মেলন কাভার করেছে।
সঞ্জয় রাউত বলেন, "তিনি হয়তো আরএসএস সদর দপ্তরে গিয়ে অবসরের আবেদনপত্র জমা দিয়েছেন। তিনি বিশ্বাস করেন আরএসএস দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। আমি যতটুকু বুঝতে পারছি, সমগ্র সংঘ দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। প্রধানমন্ত্রী মোদির সময় শেষ হয়ে গেছে। তারা পরবর্তী বিজেপি প্রধানও নির্বাচন করতে চায়। সিদ্ধান্ত অনুযায়ী, মোদির উত্তরসূরি নির্বাচিত হবেন মহারাষ্ট্র থেকে।"
এদিকে, বিজেপির সিনিয়র নেতা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সঞ্জয় রাউতের দাবিকে অস্বীকার করে বলেছেন, প্রধানমন্ত্রী মোদি আরো অনেক বছর ধরে দেশকে নেতৃত্ব দেবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার