ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত; পাইলট নিহত
ডুয়া ডেস্ক: ভারতে প্রায়ই সামরিক ও প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। এবার ভারতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে। বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে ধ্বংসাবশেষ জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
গতকাল বুধবার (২ এপ্রিল) রাতে দেশটির গুজরাটের জামনগরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ভেঙে পেড়ে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, 'ভারতীয় বিমান বাহিনীর ওই যুদ্ধবিমানটি গুজরাটের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুভ্রদ্রা নগরে বিধ্বস্ত হয়। এতে একজন পাইলট নিহত এবং অপর একজন আহত হয়েছেন। আহত পাইলটকে হাসপাতালে নেওয়া হয়েছে।'
ভারতীয় বিমান বাহিনীর অফিসাররা জানিয়েছেন, "টুইন-সিটার জাগুয়ারটি একটি নিয়মিত প্রশিক্ষণ বিমান ছিল। বিমানটি ভেঙে পড়ার আগে একজন পাইলট নিজেকে বিমান থেকে বিচ্ছিন্ন করে নিয়েছিল।"
আম্বালা বিমানঘাঁটি থেকে ওই ফাইটার জেট প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল বলে জানা গেছে।
এ বিষয়ে এসপি প্রেমসুখ দেলু জানিয়েছেন, "দুর্ঘটনার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। এই দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত