ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দুর্নীতির অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক
ডুয়া ডেস্ক : বাংলাদেশে দুর্নীতির অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রশ্ন করা হলে তার আইনজীবীরা উত্তর দিতে প্রস্তুত—এমনটাই জানিয়েছেন লন্ডনের এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কোনো অনুশোচনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, ‘আপনারা আমার আইনি চিঠিটি দেখুন এবং দেখুন আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আছে কি না... (বাংলাদেশ কর্তৃপক্ষ) একবারের জন্যও আমার সঙ্গে যোগাযোগ করেনি, তবে আমি তাদের কাছ থেকে শোনার অপেক্ষায় রয়েছি।’
হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এই এমপি গত জানুয়ারিতে ব্রিটেনের ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। তখন বাংলাদেশে দুর্নীতির কয়েকটি তদন্তে তার নাম উঠে আসে। ব্যাপক রাজনৈতিক চাপে শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেন।
সরকার থেকে সরে যাওয়ার পর এটাই তার প্রথম প্রকাশ্য মন্তব্য। তিনি বলেন, ‘মাসখানেক হয়ে গেল অভিযোগ উঠেছে, কিন্তু (বাংলাদেশের) কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি।’
এর আগে, গত মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, টিউলিপ সিদ্দিক ‘দেশে সম্পদ রেখে গেছেন’ এবং এ বিষয়ে তার ‘জবাবদিহি করা উচিত।’
এদিকে, টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা কয়েক সপ্তাহ আগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে চিঠি দিয়ে অভিযোগগুলোকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ বলে দাবি করেন। চিঠিতে বলা হয়, দুদককে ‘২০২৫ সালের ২৫ মার্চের মধ্যে অথবা তার আগে’ টিউলিপ সিদ্দিককে প্রশ্ন করতে হবে, অন্যথায় ধরে নেওয়া হবে যে, তার বিরুদ্ধে কোনো বৈধ প্রশ্ন নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ