ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারতেও অভ্যুত্থানের শঙ্কা
ডুয়া ডেস্ক: ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং তাদের প্রধান সহযোগী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর সম্পর্ক গত ১১ বছরে কিছুটা শীতল হয়ে উঠেছে। তবে সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনের হতাশাজনক ফল এবং বাংলাদেশে অভ্যুত্থান ঘটার মাধ্যমে ক্ষমতার পালাবদল উভয় সংগঠনকে একে অপরের কাছাকাছি নিয়ে এসেছে। ভারতের বিখ্যাত আরএসএস গবেষক দিলীপ দিওধর ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।
দিওধর বলেন, ‘‘গত ১১ বছরে আরএসএস ও বিজেপির সম্পর্ক কিছুটা শীতল হয়ে গিয়েছিল এবং বিজেপি তাদের নিজস্ব পথেই চলছিল। বিশেষত কর্ণাটক ও উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের সময় তাদের সম্পর্ক আরও খারাপ হয়েছিল। কারণ বিজেপি আরএসএসের পরামর্শ উপেক্ষা করেছিল। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল এবং বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন দুইটি সংগঠনকে আবার একে অপরের কাছে নিয়ে এসেছে।’’
এই মন্তব্য তাৎপর্যপূর্ণ কারণ দিলীপ দিওধরের এই মন্তব্যের কয়েক দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহারাষ্ট্রের নাগপুরে প্রথমবারের মতো সফর করেছেন, যেখানে তিনি আরএসএস প্রধান মোহন ভগবতের সাথে এক মঞ্চে উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ