ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
উপ-প্রেস সচিব
'ছাত্রীদের উপবৃত্তির টাকা দুর্নীতিবাজ শিক্ষকরা মেরে দিচ্ছেন'
ডুয়া নিউজ : প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার অভিযোগ করেছেন, 'সরকার বিদ্যালয়ের ছাত্রীদের উপবৃত্তির টাকা দিচ্ছে। কিন্তু গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দুর্নীতিবাজ শিক্ষকরা সেই উপবৃত্তির টাকা মেরে দিচ্ছেন।'
আজ বুধবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব লেখেন, "সরকার স্কুলের ছাত্রীদের উপবৃত্তির টাকা দিচ্ছে অনেক বছর ধরেই। গ্রামের অনেক সহজ-সরল মানুষ বিষয়টা জানেই না। আর এর সুযোগ নিচ্ছেন কিছু দুর্নীতিবাজ শিক্ষক। ছাত্রীর অভিভাবকের বদলে তারা নিজের মোবাইল ফোনে উপবৃত্তির টাকা নিচ্ছেন। তারপর অনায়াসে টাকাটা মেরে দিচ্ছেন।"
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, "ঈদের ছুটিতে তিন দিন গ্রামে ছিলাম। অনেকেই অনেক সমস্যার কথা শেয়ার করেছেন। এর মধ্যে এ সমস্যার কথা শুনে রীতিমতো স্তম্ভিত।"
তিনি লিখেছেন, "আমার পাশের গ্রামে একটা বালিকা বিদ্যালয় আছে। এ ধরনের অপকর্ম ধরা পড়ার পর এক শিক্ষিকা দাবি করছেন, ছাত্রীরা স্বেচ্ছায় স্কুলের উন্নয়ন তহবিলে এ টাকা দান করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নিতে অনুরোধ করে এসেছি।"
উপ-প্রেস সচিব আরও লেখেন, "আপনারা যারা এখনো গ্রামে আছেন, আপনার পাশের স্কুলের খবর নিন। গ্রামের মানুষের সঙ্গে কথা বলুন। কোনো অপকর্মের হদিস পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। এ দুর্নীতি বন্ধ করতে আপনিও ভূমিকা রাখুন।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল