ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
দুই মাসে তিন শেয়ারের দ্বিগুণের বেশি মুনাফা
ডুয়া নিউজ: দেশের শেয়ারবাজারে সাম্প্রতিককালে নির্দিষ্ট কিছু কোম্পানির শেয়ারে ভালো মুনাফা দিয়েছে। এরমধ্যে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস) তিনটি কোম্পানির শেয়ারে দুই মাসেরও কম সময়ে দ্বিগুণ মুনাফা দিয়েছে। যেগুলো নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কোম্পানি তিনটি হলো-এস আলম কোল্ড রোল্ড স্টিল, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং শাইনপুকুর সিরামিকস।
বাজার বিশ্লেষকদের মতে, মূলত বড় কিছু বিনিয়োগকারীর অতি আগ্রহের কারণে কোম্পানিগুলোর শেয়ারের দাম এমন বেড়েছে। এছাড়া, শেয়ার দাম বৃদ্ধির কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। তাঁরা সতর্ক করে বলছেন, অতিরিক্ত মূল্য বৃদ্ধির কারণে যে কোনো সময় কোম্পানিগুলোর শেয়ার বড় আকারে সংশোধন হতে পারে। তাই বাজারের সামগ্রিক অবস্থা ও ঝুঁকির বিষয় মাথায় রেখে শেয়ারগুলোতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে বাজার সংশ্লিষ্টরা মনে করেন।
এস আলম কোল্ড রোল্ড স্টিল
গত বছরের অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার দাম ফেসভ্যালু অর্থাৎ ১০ টাকার নিচে কেনাবেচা হয়েছে। ২৯ অক্টোবর শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ৯ টাকা ৭০ পয়সা। এরপর প্রায় ৩ মাস একই দামে শেয়ারটি কেনাবেচা হয়।
গত ১৩ ফেব্রুয়ারি শেয়ারটি লেনদেন হয় ৯ টাকা ৮০ পয়সায়। তারপর থেকে শেয়ারটির দামে চমক দেখা যায়। গত ২০ মার্চ টানা দাম বৃদ্ধি পেয়ে শেয়ারটি ৩১ টাকা ৩৫ পয়সায় ওঠে। অর্থাৎ এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে শেয়ারটির দাম প্রায় আড়াই গুণ বেশি বেড়েছে। সর্বশেষ শেয়ারটি লেনদেন হয়েছে ২৯ টাকা ৫০ পয়সায়। বর্তমানে শেয়ারটি ফিডিং করার প্রক্রিয়ায় রয়েছে।
তবে দুই বছর আগে কোম্পানিটির শেয়ার ৩৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছিল। কোম্পানিটি ‘বি’ গ্রুপের শেয়ার। সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং
দুই বছর আগে খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের শেয়ার ৯ টাকার নিচে কেনাবেচা হয়েছে। এরপর ২০২৩ সালের অক্টোবর মাসে দুর্বল মৌলের শেয়ারটি নিয়ে কারসাজি শুরু হয়। ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি শেয়ারটির দাম ৫৭ টাকায় তোলা হয়। তারপর থেকে ধারাবাহিক পতন। যেটি গত বছরের ১২ ডিসেম্বর ৭ টাকা ২০ পয়সায় নেমে যায়। এরপর আবারও কারসাজির ছোঁয়া দেখা যায়। এক টানে ৮ টাকার নিচ থেকে ৪ ফেব্রুয়ারি তোলা হয় ৩৩ টাকা ২০ পয়সায়। অর্থাৎ দুই মাসের কম সময়ের মধ্যে শেয়ারটির দাম তিন গুণের বেশি দাম উঠানো হয়। বর্তমানে চলছে ফিডিং করার প্রক্রিয়া। উত্থান-পতনের খেলায় বিনিয়োগকারীদের কাঁধে ফেলার কৌশলে রয়েছে কারসাজিকারীরা। সর্বশেষ শেয়ারটি ২৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
কোম্পানিটি ‘জেড’ গ্রুপের শেয়ার। সর্বশেষ ২০২০ সালে ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এররপর থেকে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড থেকে বঞ্চিত রেখেছে। এমনকি কোম্পানিটির আর্থিক প্রতিবেদনও দীর্ঘদিন যাবত প্রকাশ করা হচ্ছে না।
শাইনপুকুর সিরামিকস
২০২৪ সালের ৩ এপ্রিল শাইনপুকুর সিরামিকসের শেয়ার ৪৫ টাকায় লেনদেন হয়েছে। এরপর ২৮ অক্টোবর ফেসভ্যালুর কাছাকাছি ১০ টাকা ৩০ পয়সায় নেমে আসে। তারপর নভেম্বরে ১৫ টাকা পর্যন্ত উঠা-নামা করে। এরপর আবারও ১১ টাকার ঘরে নেমে যায়।
গত ১৩ ফেব্রুয়ারি হঠাৎ করে শেয়ারটির দামে ঝলক দেখা যায়। ২৩ মার্চ শেয়ারটির দাম ২৭ টাকার ওপরে লেনদেন হয়। সর্বশেষ ক্লোজিং হয়েছে ২৬ টাকা ২০ পয়সায়।
বর্তমানে শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের কাঁধে চাপানোর নানা গুঞ্জন ছড়ানো হচ্ছে। বাজারে জনশ্রুতি রয়েছে, বিএনপি ঘরোনার সাবেক এক সংসদ সদস্য শাইনপুকুর কোম্পানিটি কিনে নিচ্ছেন। তিনিই শেয়ারটির দাম উঠানোর পেছনে কলকাঠি নাড়াচ্ছেন।
কোম্পানিটি ‘বি’ গ্রুপের শেয়ার। সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)