ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ডিসেম্বরের প্রথম ১৫ দিনে ডিএসইতে সবচেয়ে লাভজনক ১০ শেয়ার
নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের (ডিসেম্বর’২৫) প্রথমার্ধে অর্থাৎ ১৫ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯০ পয়েন্টে। এ সময় ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫২৩ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা। সূচকের পতনের মধ্যেও আলোচ্য সময়ে কয়েকটি কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। স্টকনাও সূত্রে এসব তথ্য জানা গেছে।
১৫ দিনের হিসাবে ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ঝিলবাংলা সুগার মিলসের। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর ৫৫ টাকা ৫০ পয়সা বা ৬১.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ টাকা ১০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি হয়েছে বিডি ওয়েল্ডিংয়ের। ১৫ দিনে কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ৬০ পয়সা বা ৩৬.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৫০ পয়সায়।
তৃতীয় অবস্থানে রয়েছে বিডি থাই ফুড। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ১০ পয়সা বা ২৬.৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ৭০ পয়সায়।
এ ছাড়া প্রথমার্ধে আরও যে সাতটি কোম্পানির শেয়ারদর উল্লেখযোগ্য হারে বেড়েছে সেগুলো হলো— স্ট্যান্ডার্ড সিরামিকস, যার দর বেড়েছে ১৩ টাকা ৮০ পয়সা বা ২২.৮১ শতাংশ; শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ২ টাকা ৩০ পয়সা বা ২০.৩৫ শতাংশ; ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ১ টাকা ১০ পয়সা বা ১৯.৬৪ শতাংশ; কাট্টলি টেক্সটাইল, ২ টাকা বা ১৯.৬১ শতাংশ; স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ৭ টাকা বা ১৯.৬১ শতাংশ; নর্দার্ন জুট, ১৬ টাকা ১০ পয়সা বা ১৯.৩৭ শতাংশ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স, ৫ টাকা ৮০ পয়সা বা ১৮.৫৯ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)