ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঈদের জামাতে উপদেষ্টা আসিফের ইমামের পাশে দাঁড়ানোর কারণ যা জানা গেল
ডুয়া নিউজ : ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরোনো বাণিজ্যমেলায় ঈদুল ফিতরের নামাজের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ আয়োজনে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তার নামাজে অংশ নেওয়ার দৃশ্য ও এক দিক থেকে তোলা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
প্রচারিত ছবিতে দেখা যায়, ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়ে আছেন আসিফ মাহমুদ। ভিডিওতে ওই কাতারে অন্য কাউকে দেখা যাচ্ছে না। যার ফলে বিভিন্ন আলোচনা শুরু হয়।
ঈদের জামাতে ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে ছিলেন মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।
রিউমর স্ক্যানার বিষয়টি তদন্ত করে এবং লাইভ ভিডিও বিশ্লেষণ করে জানতে পারে যে, আসিফ প্রথমে অন্য মুসুল্লিদের সঙ্গে প্রথম কাতারে দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন। তখন বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল-আযহারী ইমামের ডান পাশে কিছুটা পেছনে দাঁড়ান। মাইকে প্রথম কাতার থেকে কাউকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর অনুরোধ করা হয়। কিছু সময় পর আসিফ তার স্থান পরিবর্তন করে সামনে এসে দাঁড়ান।
ভিডিও বিশ্লেষণে স্পষ্ট হয়ে ওঠে যে, আসিফ শুরুর দিকে নতুন কাতারে দাঁড়াননি, বরং ইমামের আহ্বানে এবং অন্যদের পরামর্শে তিনি সামনে এসে দাঁড়ান।
এ বিষয়ে জানতে রিউমর স্ক্যানার বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল-আযহারীর সঙ্গে কথা বলে। তিনি জানান, "ইমামের সঙ্গে বিকল্প ইমাম দাঁড়ান, যাতে এক পাশে কোন জায়গা খালি না থাকে। পেছনে জায়গা না থাকায় একজনকে সামনে আসতে বলা হয়। তখন প্রশাসক মহোদয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করেন। তখন তিনি সামনে আসেন।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)