ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে ৬ কোম্পানির শেয়ার কিনেছেন বিদেশি বিনিয়োগকারীরা
ডুয়া নিউজ: গত তিন বছরের বেশি সময় যাবত দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ধারণ ক্রমাগত কমছে। এ সময়ে শেয়ারবাজারে মন্দা পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কেনার চেয়ে বিক্রিই বেশি করছেন।
তবে সর্বশেষ তথ্য অনুযায়ি ফেব্রুয়ারি মাসে শেয়ারবাজারে বিদেশিদের শেয়ার বিক্রির চেয়ে কেনার পরিমাণ বেশি বলে জানা গেছে। ফেব্রুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীরা ছয় কোম্পানিতে তাদের শেয়ার ধারণ বাড়িয়েছেন। আগের কোন মাসে এ রকম এতো সংখ্যক কোম্পানিতে বিদেশিদের শেয়ার ধারণ বাড়েনি।
যেসব কোম্পানিতে বিদেশিরা শেয়ার ধারণ বাড়িয়েছেন, সেগুলো হলো-বীচ হ্যাচারি, ব্র্যাক ব্যাংক, ম্যারিকো বাংলাদেশ, মবিল যমুনা, প্রাইম ব্যাংক ও কুইনসাউথ টেক্সটাইল।
বীচ হ্যাচারি: বীচ হ্যাচারিতে বিদেশিদের শেয়ার ফেব্রুয়ারি মাসে ০.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৭৬ শতাংশে। আলোচ্য মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২.৬৪ শতাংশ বেড়ে ২০.৮৪ শতাংশে ওঠেছে। আর সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ২.৮৮ শতাংশ কমে ৪২.৪৩ শতাংশে নেমেছে।
ব্র্যাক ব্যাংক: ব্র্যাক ব্যাংকে ফেব্রুয়ারি মাসে বিদেশিদের শেয়ার ০.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২.২০ শতাংশে। আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ০.০৩ শতাংশ কমে ১৪.২৬ শতাংশে নেমেছে এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ০.০৮ শতাংশ বেড়ে ৭.৩৭ শতাংশে ওঠেছে।
ম্যারিকো বাংলাদেশ: ম্যারিকোতে বিদেশিদের শেয়ার ফেব্রুয়ারি মাসে ০.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৩৯ শতাংশে। আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ ০.১০ শতাংশ কমে ৬.৫৯ শতাংশে এবং সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ ০.০১ শতাংশ বেড়ে ২.০২ শতাংশে নেমেছে।
মবিল যুমনা: মবিল যুমনায় ফেব্রুয়াতে বিদেশিদের শেয়ার ০.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২.২৬ শতাংশে। আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.৫৮ শতাংশ কমে ২০.৮১ শতাংশে এবং সাধারণ বিনিয়োগকারী ০.৩৪ শতাংশ কমে ৫.৪১ শতাংশে নেমেছে।
কুইনসাউথ টেক্সটাইল: কুইনসাউথ টেক্সটাইলে বিদেশি বিনিয়োগ ১.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২.৭৫ শতাংশে। আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ১.৬৬ শতাংশ কমে ৫১.৫৭ শতাংশে এবং প্রাতিষ্ঠানিকদের শেয়ার ২.৪২ শতাংশ কমে ৮.১৪ শতাংশে নেমেছে। বিপরীতে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ২.৪২ শতাংশ বেড়ে ৩৭.৫৪ শতাংশে ওঠেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)