ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় শিক্ষার্থী খুন
ডুয়া নিউজ : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় জীবন দিতে হলো এক কিশোরকে। শেরপুরের নালিতাবাড়ির নয়াবিল বাজারে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় নাঈম হোসেন নামে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে সবুজ নামে অপর এক যুবক। পরে স্থানীয়রা অভিযুক্ত সবুজকে আটক করে নালিতাবাড়ী থানা-পুলিশের কাছে সোপর্দ করে।
নিহত নাঈম হোসেন নালিতাবাড়ী উপজেলার নয়াবিল এলাকার ইসমাইল হোসেনের কলেজ পড়ুয়া ছেলে। আটককৃত সবুজ মিয়া একই উপজেলার আন্ধারুপাড়ার ভট্রু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সবুজ মিয়া তার ফেসবুক পেইজে একটি পোস্ট দেয়। ওই পোস্টে হা হা রিয়েক্ট দেয় নাঈম হোসেন। এই ক্ষোভে আজ বেলা ১১টার দিকে নয়াবিল বাজারে গিয়ে কথা বলার অজুহাতে নাঈমকে ডেকে নিয়ে যায় সবুজ। বাজারের একপ্রান্তে নিয়ে নাঈমকে ছুরিকাঘাত করে সবুজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সবুজকে আটক করে। পরে তাকে নালিতাবাড়ী থানা-পুলিশের কাছে সোপর্দ করে। একইসাথে নাঈমকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই নাঈম মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা। তিনি বলেন, "এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের