ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প; নিহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে
ডুয়া নিউজ : যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।
আজ শুক্রবার (২৮ মার্চ) ইউএসজিএসের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, মিয়ানমারে যে মাত্রার ভূমিকম্প হয়েছে, তাতে আমরা ধারণা করছি, দেশটির বিস্তৃত অংশ জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে ও এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে, মিয়ানমারে শুক্রবার দুপুরে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ে ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল।
ইউএসজিএস জানায়, 'মিয়ানমারে ৭ দশমিক ৭ ও ৬ দশমিক ৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হেনেছে।'
মিয়ানমারে ভূমিকম্পের পর এখনও পর্যন্ত তথ্য পাওয়া খুবই সীমিত। তবে থাইল্যান্ডে ক্ষয়ক্ষতির বিভিন্ন ছবি, ভিডিও এবং তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা থেকে বোঝা যাচ্ছে যে ভূমিকম্পটি অত্যন্ত বিধ্বংসী ছিল। মিয়ানমারের রাজধানী নেপিদোসহ ছয়টি শহর এবং অঞ্চল ইতোমধ্যে সামরিক সরকারের পক্ষ থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।সূত্র: খবর স্কাই নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত