ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
হিরো আলমের এমপি পদ ফিরে চাওয়ার প্রসঙ্গে যা বললেন সৈয়দ আবদুল্লাহ
ডুয়া ডেস্ক : আদালতের নির্দেশে ইশরাক হোসেন মেয়র পদ ফিরে পাওয়ার পর হিরো আলমের সংসদ সদস্য (এমপি) পদ ফিরে পাওয়ার প্রসঙ্গে মন্তব্য করেছেন আলোচিত অ্যাক্টিভিস্ট সৈয়দ আবদুল্লাহ। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে ব্যাপক আলোচনা হলেও অনেকেই আইনি ও বাস্তব প্রেক্ষাপট না বুঝেই কথা বলছেন।
সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমি ফেসবুকে এই বিষয় নিয়ে অনেক লেখালেখি দেখেছি। তখনই বুঝেছিলাম, ঘটনা ঘটছে। আমরা অনেক কিছু লেখার পর সেগুলোকে ‘মাস ক্রিয়েশন’ করে ফেলি।’
সৈয়দ আবদুল্লাহ বলেন, ‘যেই স্ট্যাটাসের রেফারেন্স দেওয়া হয়েছে, যিনি লিখেছেন, তিনি যদি একটু খোঁজখবর নেন, তাহলে বুঝতে পারবেন যে, হিরো আলম যে জাতীয় সংসদ নির্বাচন করেছেন, তা সিটি কর্পোরেশন নির্বাচনের মত নয়।’
তার মতে, অনেকেই হিরো আলমের বক্তব্যকে সংসদীয় নির্বাচন ও এমপি হওয়ার প্রক্রিয়ার সঙ্গে গুলিয়ে ফেলছেন।
তিনি বলেন, ‘এই বাস্তবতায়, যারা হিরো আলম কী বললেন সেটাকে এই নির্বাচনের সাথে লিঙ্ক করছেন, আমার দৃঢ় বিশ্বাস, তারা আইনটি ঠিকমতো জানেন না। শুধু একটু সার্চ করলেই এটা পরিষ্কার হয়ে যাবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের