ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
'ঈদ' বানানে বাংলা একাডেমির নতুন সিদ্ধান্ত
ডুয়া নিউজ: বাংলা একাডেমি আবারও 'ঈদ' বানানটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে তারা 'ঈদ' শব্দটি 'ইদ' বানান লেখার প্রস্তাব দিয়েছিল। সম্প্রতি ঐতিহ্য রক্ষার প্রয়োজনে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
এই প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে জানান, "বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলা একাডেমি—‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফেরার ঐতিহাসিক সিদ্ধান্ত।"
এছাড়া, বাংলা একাডেমির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ‘ঈদ মোবারক’ লেখা একটি ঈদকার্ডও প্রকাশ করা হয়েছে। ঈদকার্ডটিতে স্বাক্ষর করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম।
তিনি জানিয়েছেন, বাংলা একাডেমি ‘ঈদ’ বানানের মতো বিতর্কিত শব্দগুলো নিয়ে কাজ করছে এবং একটি বিশেষ কমিটি এ বিষয়ে গবেষণা পরিচালনা করছে। কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলা একাডেমির অভিধানে পরবর্তী সংস্করণে এই পরিবর্তন অন্তর্ভুক্ত করা হবে।
উল্লেখ্য, কয়েক বছর আগে বাংলা একাডেমি 'ঈদ' শব্দটি 'ইদ' বানানে লেখার প্রস্তাব করেছিল, যা নিয়ে পরবর্তীতে বিভিন্ন আলোচনা ও সমালোচনা দেখা দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?