ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আসিফ মাহমুদ
'যেখানেই চাঁদাবাজি দেখবেন, সেখানেই প্রতিরোধ করবেন'
ডুয়া নিউজ : চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, "জুলাই গণঅভ্যুত্থানে শত-সহস্র শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমরা যে স্বাধীনতার কথা বলছি সেখানেও পূর্বের মতো বিভিন্ন উপায়ে চাঁদাবাজি, সন্ত্রাসের মতো ঘটনাগুলো চলমান রয়েছে। অনেকে মনে করে চাঁদা দেওয়াটা মনে হয় আমার দায়িত্ব, আমাকে যে কেউ এসে একটা টোকেন ধরে দিল আমার থেকে ৫০ টাকা দিতে হবে ১০০ টাকা দিতে হবে। আবার যারা চাঁদা নেয় তারা মনে করে যে এটা আমার অধিকার, কারণ দীর্ঘদিন ধরে তো এভাবেই চলে আসছে, এখন কেন চলবে না।"
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, তাদেরকে (চাঁদাবাজদের) আমরা স্পষ্টভাবে বার্তা দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পরে পূর্ববর্তী আর এই ধরনের প্র্যাকটিস বরদাস্ত করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার চায়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা যে কারণে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। সেই বাংলাদেশ বাস্তবায়নে পূর্ববর্তী সময়ে চাঁদাবাজি মাদক ব্যবসাসহ যে যে বিষয়গুলো তরুণ সমাজকে ধ্বংস করেছে, সমাজকে ধ্বংস করেছে, সেগুলোকে খুব শক্ত হাতে দমন করা হবে।
পল্লী উন্নয়ন উপদেষ্টা আরও বলেন, "আমাদের সৌভাগ্য যে আমাদের এখানে (মুরাদনগরে) এখনো সচেতন মানুষজন আছে। যারা এই চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। যারা আঘাতপ্রাপ্ত হয়েও এই চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এটা আমাদের গর্ব যে মুরাদনগর এখনও সচেতন মানুষ আছে। আমরা সারাদেশের তরুণ সমাজকে আহ্বান জানাতে চাই, আপনারা যেখানেই চাঁদাবাজি দেখবেন, যেখানেই দেখবেন বিভিন্ন সমিতির নামে টোকেন ধরিয়ে দিয়ে টাকা নেওয়া হচ্ছে সেখানেই প্রতিরোধ করবেন।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)