ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৩ লাখ টাকা
ডুয়া ডেস্ক: ঈদ উপলক্ষে পদ্মা সেতুতে গেল ২৪ ঘণ্টায় ২৬,৪২৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মাধ্যমে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত মাওয়া ও জাজিরা- দুই প্রান্ত মিলিয়ে এই পরিমাণ টোল আদায় হয়েছে। সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় এই টোল আদায় বেড়েছে।
পদ্মা সেতুর টোল ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রকৌশলী রাজন চন্দ্র বিশ্বাস জানান, ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য সেতু কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ফলে এবারের ঈদযাত্রায় সেতুতে বড় কোনো দুর্ঘটনার শঙ্কা নেই।
এদিকে, যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩,৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা। এর মধ্যে সেতু পশ্চিম টোল প্লাজা থেকে ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা এবং সেতু পূর্ব টোল প্লাজা থেকে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত