ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
আসছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ডুয়া ডেস্ক: মার্কিন ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এর ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় খালিস্তানপন্থি নেতাদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এ নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়। বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংস্থাটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এই সুপারিশটি উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ভারতে সংখ্যালঘু মুসলমানরা ধর্মীয় নিপীড়নের শিকার হচ্ছেন। গত বছর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির মধ্যে মার্কিন সংস্থা ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য দেশটিকে ‘কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন’ বা বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করেছে।
মার্কিন সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা এবং বৈষম্য বৃদ্ধি পেয়েছে। তবে ভারত সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে, তাদের সরকার সংখ্যালঘুদের জন্য বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করছে, যেমন বিদ্যুতায়ন এবং ভর্তুকি প্রদান।
এদিকে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) সংস্থা ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। ‘র’ সাধারণত বিদেশি সরকার, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের তথ্য সংগ্রহ ও সরবরাহ করে থাকে।
এছাড়া ইউএসসিআইআরএফ এর সুপারিশ যে বাধ্যতামূলক নয় তা বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মার্কিন সরকার এই সুপারিশ মেনে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বা না-ও পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়