ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘৫ আগস্টের মতো টেকনিক ব্যবহার করে তরুণরা নির্বাচনে বিজয়ী হবে’
ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ৫ আগস্টের মতো টেকনিক (কৌশল) ব্যবহার করে আগামী জাতীয় নির্বাচনে তরুণদের একটি বড় অংশ বিজয়ী হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) চাঁদপুরের হাজীগঞ্জে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন।
এতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আগামী নির্বাচন কোনো পেশীশক্তি বা মাসল পাওয়ারের নির্বাচন হবে না, আগামী নির্বাচনে টাকা বানিয়ে রাজনীতি হবে না, পোস্টার লাগিয়ে কেউ জিততে পারবে না। ৫ আগস্টের আন্দোলনের মতো তরুণেরা এবারও তাদের পূর্ণ কৌশল ব্যবহার করবে এবং তরুণদের বড় একটি অংশ এই নির্বাচনে জয়ী হবে। তারা বুঝে গেছে আসন্ন ব্যালট রেভল্যুশন কীভাবে তারা সফলভাবে পার করতে পারবে।”
স্থানীয় তরুণদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আপনারা ৫ আগস্টে যেভাবে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে বিদায় করেছেন, সেভাবে আমাদের আগামী নির্বাচনে জয় হবে। এই জয় আমরা চাই না কোনো ব্যক্তি, পরিবার বা মাফিয়া শক্তির জন্য বরং আমরা চাই চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাফিয়া তন্ত্র এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে।”
এ সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিরাজ মিয়া প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল