ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
নেতারা ভুল করলে ধরিয়ে দিন: সারজিস
ডুয়া নিউজ : ভুল হলে ধরিয়ে দিতে বললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, "যে কোনো নেতার যে কোনো বিষয়ে সরাসরি সমালোচনা করার মনমানসিকতা থাকতে হবে। নেতা একটা মানুষ, কোনো ফেরেশতা না। ভুল করলে তার ভুল ধরিয়ে দিতে হবে। যদি আপনারা ভুলটা ধরিয়ে না দেন, তাহলে তারা ধীরে ধীরে আবার স্বৈরাচার হয়ে উঠবে। আবার ক্ষমতার অপব্যবহার করবে, লুটপাট করবে, দখলদারিত্ব করবে।"
আজ সোমবার (২৪ মার্চ) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় পথসভায় তিনি এসব কথা বলেন।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, নতুন একটা বাংলাদেশ, একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আপনারা আমরা একসাথে আন্দোলন করে পতন ঘটিয়েছি। এখন আমাদের নতুন বাংলাদেশের পেছনে ফিরে তাকানোর আর সুযোগ নেই। সামনে এগিয়ে যেতে হবে। আপনাদের সন্তান, নাতি-নাতনি কিংবা ভাইয়ের বয়সী এখানে যারা ছাত্র-জনতা রয়েছে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই নতুন বাংলাদেশ নিয়ে এসেছে। একটা জিনিস মনে রাখবেন আমরা যদি কোনো দলের বা মার্কার অন্ধ ভক্ত হই তাহলে তারা আমাদেরকে ব্যবহার করবে। তাদের কাছে আমাদের কোনো মূল্য থাকবে না।
সারজিস আলম বলেন, "যেই তরুণ প্রজন্ম এতো বড় একটা আন্দোলনে নেতৃত্বে দিয়ে নতুন একটা বাংলাদেশ নিয়ে এসেছে, এই তরুণ প্রজন্ম অবশ্যই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে।"
তিনি আরও বলেন, "পঞ্চগড় হচ্ছে দেশের সংসদীয় আসনের প্রথম আসন। এই পঞ্চগড় থেকেই নতুন বাংলাদেশের কার্যক্রমের যাত্রা শুরু করা হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প